শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

লাইলাতুল বারাআত-আশরাফ সরকার
আশরাফ সরকার / ১৫৩ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

Views: 59

লাইলাতুল বারাআত
আশরাফ সরকার

শাবান মাসে চৌদ্দ তারিখ
লাইলাতুল বারাআত,
আল্লাহর রহমতে নাই শেষ
আসমান খোলা মাগফিরাত।

দুহাত তুলে দোয়া করি
পাপের বোঝা ভে‌ঙে ফেলি,
ক্ষমার ডাকে সাড়া দিয়ে
রবের পথে সবাই ফিরি।

নফল নামাজে চোখ ভিজে
তাওবা করো মন লাগিয়ে,
লোভ-অহংকার দূরে ঠেলে
নুরের আলো জাগাও অন্তরে।

তাসবিহে ঠোঁট জিকিরে প্রাণ
দোয়ার জোরে ছু‌ই আসমান,
কুর‌আনের নূরে রাত জ্বলে
এক আল্লাহতে রাখি মান।

শবে বরাতের পবিত্র রাতে
মুছে যাক সব দুঃখ ক্ষণ,
দুনিয়া আখিরাত একসাথে
রহমত ঝরুক আজীবন।

শাবান মাসে চৌদ্দ তারিখ
লাইলাতুল বারাআত,
আল্লাহর রহমতে নাই শেষ
আসমান খোলা মাগফিরাত।

দুহাত তুলে দোয়া করি
পাপের বোঝা ভে‌ঙে ফেলি,
ক্ষমার ডাকে সাড়া দিয়ে
রবের পথে সবাই ফিরি।

নফল নামাজে চোখ ভিজে
তাওবা করো মন লাগিয়ে,
লোভ-অহংকার দূরে ঠেলে
নুরের আলো জাগাও অন্তরে।

তাসবিহে ঠোঁট জিকিরে প্রাণ
দোয়ার জোরে ছু‌ই আসমান,
কুর‌আনের নূরে রাত জ্বলে
এক আল্লাহতে রাখি মান।

শবে বরাতের পবিত্র রাতে
মুছে যাক সব দুঃখ ক্ষণ,
দুনিয়া আখিরাত একসাথে
রহমত ঝরুক আজীবন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update