বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

শুরু হচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব এর বৃক্ষ রোপন কর্মসূচী ২০২৫!
‎মোঃ হারুন অর রশিদ, উখিয়া কক্সবাজার প্রতিনিধি: / ২২৯ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

Views: 0

আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব প্রতি বছরের ন্যায় এবারও বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে, ক্লাবটি গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ সুরক্ষার জন্য কাজ করছে। তারা  বিভিন্ন স্থানে চারা রোপণ করছে এবং গাছের যত্ন নেবার জন্য লোকজনকে উৎসাহিত করবে। ইতি মধ্যে ২ হাজার চারা তাদের হাতে এসেছে এবং খুব শীঘ্রই বিতরণ করবে বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।

‎আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব একটি সামাজিক , যুব উন্নয়ন ও স্বেচ্ছাসেবী সংগঠন, যারা বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে জড়িত। এই বৃক্ষরোপণ কর্মসূচি তাদের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই কর্মসূচির মাধ্যমে, তারা পরিবেশ সুরক্ষার পাশাপাশি, স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে চায়।

এই কর্মসূচির অধীনে, ক্লাবটি বিভিন্ন ধরনের ঔষধি,ফলজ ও বনজ গাছ লাগানোর পরিকল্পনা করছে, যা পরিবেশের জন্য উপকারী। তারা স্থানীয় জনগণের অংশগ্রহণে এই কর্মসূচি সফল করতে চায়, যাতে সবাই মিলে একটি সবুজ পৃথিবী গড়ার লক্ষে কাজ করতে পারে।

‎সংগঠনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, আমরা মূলত প্রতি বছর বৃক্ষ রোপন করে থাকি, তারাই ধারাবাহিকতায় আমরা এবার কর্মসূচি হাতে নিয়েছি তবেই আমাদের সম্পন্ন ২ হাজার গাছের চারা দিয়ে সহযোগিতা করেছেন, পালংখালীর সন্তান ও (SHED) এনজিও এর উপ-পরিচালক এডভোকেট জিয়াউর রহমান মুকুল। সংগঠন ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং আমরা ইতিমধ্যেই চারা বিতরণ শুরু করেছি আমাদের সকল সদস্যদের কিছু চারা দেওয়া হয়েছে, আগামী দু-একদিনের মধ্যে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছ রোপণ করবো।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update