শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

২৯ নভেম্বর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত হচ্ছে মক ভোটিং
নির্বাচন কমিশন প্রতিবেদক: / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

Views: 1

ঢাকা, ২৬ নভেম্বর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি যাচাইয়ের জন্য আগামী ২৯ নভেম্বর (শনিবার) মক ভোটিং (পরীক্ষামূলক ভোট)-এর আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ (মঙ্গলবার) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ ও তথ্য) মো. রুহুল আমিন মল্লিক রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ২৯ নভেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সকল ধরনের ভোটারদের অংশগ্রহণে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এই মক ভোটিং অনুষ্ঠিত হবে।

ইসি এই পরীক্ষামূলক ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে মক ভোটিং পর্যবেক্ষণের জন্য গণমাধ্যম কর্মীদেরও আমন্ত্রণ জানিয়েছে। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update