রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:০১ অপরাহ্ন

অগ্নি নির্বাপন প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক মহড়া অনুষ্ঠিত।
স্টাফ রিপোর্টার / ৪৯৭ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১

Views: 1

 তৌহিদুল ইসলাম

বৃহস্পতিবার ১৮ ফেব্রুয়ারি ২০২১ নরসিংদী পুলিশ লাইন্স মাঠে অগ্নিকাণ্ড ও যেকোন দুর্ঘটনা থেকে যানমাল, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও প্রাথমিক চিকিৎসা প্রদানে করণীয় সংক্রান্তে অগ্নি নির্বাপন প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, নরসিংদীর বাস্তবায়নে অগ্নি নির্বাপন প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নুরুল ইসলাম, উপ-সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নরসিংদী। এ সময় জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্যসহ নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update