রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

অবৈধভাবে পাহাড় কাটায় টাস্কফোরসের অভিযান: লাখ টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার / ৪১০ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ১৮ মে, ২০২০

Views: 1

গোয়াইনঘাট প্রতিনিধিঃ জাফলংয়ে আজ সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে পাহাড় কেটে পাথর উত্তোলনের দায়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। পাথর উত্তোলনের সাথে জড়িত বাকি অপরাধীদেরও আইনের আওতায় আনা হবে. ইউএনও নাজমুস সাকিব। আজ সোমবার দুপুরে জাফলংয়ের জুমপাড় ও বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ অভিযান চলে। অভিযান চলাকালে জাফলং বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় পাহাড় ধ্বংস করে পাথর উত্তোলনের দায়ে ইবু মিয়া নামের এক ব্যক্তিকে লাখ টাকা জরিমানা প্রদান করা হয়। একইসাথে একটি গর্ত থেকে পাথর জব্দ করে তা নিলামে ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব। এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার এসআই আবুল হোসেন, স্যানিটারী ইন্সপেক্টর রমজান আলী সহ পুলিশ সদস্যরা। এ ব্যাপারে অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়াইনঘাটের ইউএনও মো. নাজমুস সাকিব জানান, জাফলংয়ে টিলা কেটে পাথর উত্তোলন করা হচ্ছে এমন সংবাদ পেয়ে জাফলংয়ের জুমপাড় ও বিজিবি ক্যাম্প এলাকায় তৎক্ষনাত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে।পাশাপাশি একটি গর্ত থেকে পাথর জব্দ করে তা নিলামে বিক্রি করা হয়েছে। পাথর উত্তোলনের সাথে জড়িত বাকি অপরাধীদেরও আইনের আওতায় আনা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update