শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

আলজাজিরায় সাক্ষাৎকার দেয়া সেই বাংলাদেশি গ্রেপ্তার।
স্টাফ রিপোর্টার / ৫৩৮ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ২৫ জুলাই, ২০২০

Views: 1

শাহ আকতার উর জালাল

শুক্রবার(২৪ জুলাই) রাতে মালয়েশিয়ার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক টুইট বার্তায় জানানো হয় বাংলাদেশী রায়হান কবির তাদের হেফাজতে রয়েছেন, এদিন সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিবৃতি দিয়ে সংস্থাটি। আল জাজিরার ওই প্রতিবেদন প্রচারের পর থেকেই সাক্ষাৎকার দাতা বাংলাদেশি রায়হান কবিরের খোঁজে তল্লাশি শুরু করে মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ।

তার বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে বিবৃতিও দেয়া হয়। পরে রায়হানের ওয়ার্ক পারমিট (কাজের অনুমতি) বাতিল করে দেয়া হয়। আল জাজিরায় প্রচারিত ‘১০১ ইস্ট’ অনুষ্ঠানে ২৫ মিনিট ৫০ সেকেন্ডের ওই প্রতিবেদন প্রচারিত হয়। এতে করোনাভাইরাস মহামারিতে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের সঙ্গে সরকারের আচরণ নিয়ে কথা বলেছিলেন রায়হান কবির। সংবাদমাধ্যমটির ইউটিউব চ্যানেলে প্রতিবেদনটি প্রকাশের পর থেকে এর সমালোচনা শুরু করে মালয়েশিয়া।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update