শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

আলী আহমদ এর শুভ জন্মদিন সোশ্যাল মিডিয়ায় ভালোবসায় সিক্ত হলেন।
স্টাফ রিপোর্টার / ৬০৬ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ১ জুলাই, ২০২০

Views: 0

নুরুল বশর উখিয়া। 
পেইজ বুকে জন্মদিনে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন কক্সবাজার জেলার সাবেক সফল ছাত্রলীগ সভাপতি বর্তমান জেলা যুবলীগের নেতা জনাব আলী আহমদ।
তার ৩৬ তম জন্মদিনে মঙ্গলবার আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়ায় ফুলেল শুভেচ্ছা জানান। কক্সবাজার জেলা যুবলীগের সম্মানিত সভাপতি সোহেল বাহাদুর সহ এ সময় কয়েক হাজার মানুষ তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
এ সময় তিনি জানান তার জীবনের শেষ দিন পর্যন্ত তিনি পালংখালী ইউনিয়ন বাসী ও দেশের মানুষের জন্য কাজ করে যাবেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর স্ব্বপ্নের সোনার বাংলা এখন আর শুধু স্বপ্ন নয়; এখন তা বাস্তব সত্য। প্রকৃতপক্ষে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সত্যের বাস্তবায়নই আমাদের দায়িত্ব। আর সে দায়িত্ববোধ থেকেই আমৃত্যু জনগণের সেবা করতে চাই।’ তার জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য তিনি  সবাইকে ধন্যবাদ জানান।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update