Views: 1
মোঃ নাজমুল হাসান (নাজিৱ) ঃ
বগুড়া জেলার ধুনট উপজেলার আসন্ন ৫নংভান্ডারবাড়ীইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নংওয়াড শিমুলবাড়ী ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখে দুঃখে পাশে থাকতে চেয়ে মোম্বর পদে নির্বাচন করার আশা ব্যক্ত করলেন বিশিষ্ট সমাজ সেবক দানবীর মোঃ কামরুল হাসান মন্ডল ।

তিনি ৩নংওয়াড ইউনিয়নের সাধারণ জনগণের সুখে দুঃখে সবসময় পাশে দাড়িয়েছেন। তার কোনো দলের পদ নেওয়ার লোভ লালসা ছিলোনা তাই তিনি কোনো দলে পদ নেননি এই প্রথমবারের মতো জনপ্রতিনিধিত্ব করার জন্য এক নির্বাচনে অংশগ্রহণ করার কথা বললেন।
তিনি নিষ্ঠা, সততা, দক্ষতা, ত্যাগ ও তিতিক্ষার মধ্যে দিয়ে সর্বদা নিরলসভাবে এলাকার সাধারণ জনগণের জন্য কাজ করে গেছেন। এলাকার জনগণের কল্যাণে পূর্বে থেকেই তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে তার সাধ্যের মধ্যে দিয়েছেন অনুদান। এমনকি তার নিকট গরীব অসহায় কেউ কোনো কিছু চাইলে কখনোই তিনি কাউকে খালি হাতে ফেরত দেননি, তিনি বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে অনেক কর্মহীন পরিবারকে দিয়েছেন খাদ্য সহায়তা।
মোঃ কামরুল হাসান মন্ডল বলেন আমি ৫নংভান্ডারবাড়ী ইউনিয়নের ৩নংওয়াডের সর্বস্তরের জনগণের নিকট দোয়া প্রার্থী মহান আল্লাহর রহমতে জনগণ যদি তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে মোম্বর হিসাবে নির্বাচিত করে, আমি মাদকমুক্ত একটি আধুনিক পরিকল্পিত শিক্ষাবান্ধব উন্নয়ন জনগণকে উপহার দেব, একটি মডেল ইউনিয়ন গড়ে তুলতে অঙ্গীকার বদ্ধ।
অসহায় মানুষের দ্বারপ্রান্তে গিয়ে তাদের কষ্ট এবং বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতা গরীব- ধনীর তারতম্য খুব কাছ থেকে উপলব্ধি করবেন। যদি তিনি সুযোগ পান বিশেষ করে সমাজের অসচ্ছল অসহায় গরীব, বিধবা, বয়স্ক এবং প্রতিবন্ধী মানুষের জন্য কাজ করবেন।