শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

ইসলামপুরে গাইবান্ধা ইউনিয়নে করোনা ভ্যাকসিন কর্মসূচীর উদ্বোধন
স্টাফ রিপোর্টার / ৫৪৪ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ৫ এপ্রিল, ২০২১

Views: 0

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥

সারা দেশের ন্যায় জামালপুরের ইসলামপুরে গাইবান্ধা ইউনিয়নে করোনা ভ্যাকসিন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী প্রথম টিকা গ্রহন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ইউনিয়ন পরিষদ চত্তরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুসলিম উদ্দিন সরকারের সভাপতিত্বে এতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এএম আবু তাহের,প্যানেল চেয়ারম্যান মোফাজ্জল হোসেন,জেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আসাদুল হক দুলাল,স্বাস্থ্য কর্মী শাহ আলম, জান্নাত আরা,ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে,গত ৭ ফেব্রুয়ারি ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update