Views: 0
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি ॥
জামালপুরের ইসলামপুরে প্রত্যন্ত অ ল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সেবা প্রদানকারীদের স্বাস্থ্য ও ওয়াশ বিষয়ক প্রশিক্ষন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিট আয়োজনে বিআরডিবি হল রুমে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলাম কর্মশালার উদ্বোধন করেন ।
রেড ক্রিসেন্ট সোসাইটির জামালপুর জেলা কর্মকর্তা মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে এতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এম আবু তাহের, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আল ফয়সাল, জনস্বাস্থ্য কর্মকর্তা রাকিব রহমান,সহকারী প্রোগ্রাম অফিসার শাহাদত হোসেন রানা বক্তব্য রাখেন্।
বক্তারা স্বাস্থ্য ও ওয়াশ সচেতনতা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সমন্বয়,কমিউনিটি মানুষের জন্য কিভাবে সহজতর ও যুগোপযোগী করা সহ বিভিন্ন দিক উপস্থাপন করেন। কর্মশালায় সরকারী সংস্থার প্রতিনিধিরা অংশ নেয়।