Views: 2
নুরুল বশর কক্সবাজার।
নতুন বছরকে বরণ করতে প্রস্তুত কক্সবাজার সাগর পাড়ে উপচে পড়া বিড় মানুষের। দীর্ঘতম সমুদ্র সৈকত থেকে শেষ সূর্যাস্ত দেখতে ছুটে আসছেন অনেকেই। তবে, সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণকাণ্ডসহ নানা ঘটনায় পর্যটন শিল্পের নেতিবাচক প্রভাব পড়ায় কমেছে পর্যটকের সংখ্যা। সমুদ্র সৈকতে দাঁড়িয়ে বছরের শেষ সূর্যাস্ত দেখার মাধ্যমে পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানাতে প্রতিবছর লাখো পর্যটক ছুটে আসেন কক্সবাজারে। প্রতিবছরের মতো এবারও ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত সাড়ে চার শতাধিক হোটেল-মোটেল।
সাজানো হয়েছে নতুনরূপে। ইতোমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজারে আসতে শুরু করেছেন পর্যটকরা। তাদের প্রত্যাশা নতুন বছরটা করোনামুক্ত হোক। পর্যটন ব্যবসায়ীরা জানান, এরইমধ্যে ৭৫ থেকে ৮০ শতাংশ হোটেল কক্ষ বুকিং হয়ে গেছে। অন্যান্য সকল প্রস্তুতি সম্পন্নের কথাও জানান তারা। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব টুয়াক এর সভাপতি আনোয়ার কামাল বলেন, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে তারকামানের হোটেলগুলোতে থাকছে বিশেষ আয়োজন।
পশাপাশি পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ থাকছে বলে জানিয়েছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিনের আহমেদ। হোটেল মালিক সমিতির বলছে, ইংরেজি নতুন বছর উদযাপনে কক্সবাজার আসতে পারে লক্ষাধিক পর্যটক। কক্সবাজার বিভিন্ন স্পষ্টে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। রয়েছে কক্সবাজার জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ভিন্ন আয়োজন পর্যটকদের বরণ করে নিতে।