শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৩১ জনের মৃত্যু,নতুন শনাক্ত ১৪ হাজার ৮৪৪ জনের।
স্টাফ রিপোর্টার / ৪৮৬ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ১ আগস্ট, ২০২১

Views: 1

অনলাইন ডেস্ক 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ হাজার ৯১৬ জনে।

আজ শনিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ৮৪৪ জনের। গতকাল দেশে ৪৯ হাজার ৫২৯ জনের নমুনা পরীক্ষা করে এ ফলাফল মিলেছে। শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯.৯৭ শতাংশ।

এর আগে গতকাল রবিবার করোনাভাইরাসে দেশে মৃত্যু হয় ২১৮ জনের। গতকাল করোনা শনাক্ত হয় ৯ হাজার ৩৬৯ জন। সে হিসেবে আজ সোমবার করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update