Views: 0
“নিজস্ব প্রতিবেদক”
টিকার যোগদান কম থাকায় প্রথম ডোজের টিকা বন্ধ করে দেওয়ার পর একবার টিকার নিবন্ধন বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, আপাতত টিকা নিবন্ধন আমরা স্থগিত করেছি। আপনারা জানেন, টিকা চালানো চুক্তিমত আমাদের হাতে এসে পৌঁছায়নি। যে কারণে আপাতত যাদের নিবন্ধন করা আাছে তাদেরই টিকা দেওয়া শেষ করতে চাই আমরা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোভিড-১৯ টিকাদান কর্মসূচির নিবন্ধন বন্ধ থাকবে। এর আগে গত ২৬শে এপ্রিল করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী ৫মে পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩১ লক্ষ ৬ হাজার ৭০৯ জন মানুষ। আর প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৮ লক্ষ ১৯ হাজার ৭৫৭ জন মানুষ।