শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন বাণিজ্যমন্ত্রী
স্টাফ রিপোর্টার / ৫০০ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ১৭ জুন, ২০২০

Views: 1

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে (আগের অ্যাপোলো হাসপাতাল) ভর্তি হয়েছেন।

আজ বুধবার সন্ধ্যায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার।

তিনি বলেন, শারীরিকভাবে খুব বেশি অসুস্থ না হলেও বুধবার সন্ধ্যা ৭টায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বাণিজ্যমন্ত্রী। আক্রান্ত হলেও শারীরিকভাবে তিনি সুস্থ রয়েছেন। দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।

এর আগে গতকাল মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়েছেন দুই সংসদ সদস্য। তারা হলেন সাবেক প্রধান হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ এবং গণফোরামের নেতা মোকাব্বির খান। বাণিজ্যমন্ত্রীকে নিয়ে মোট ১২ সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

এর আগে ১৪ জুন করোনায় আক্রান্ত্র হয়ে মারা গেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update