শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

করোনা ভাইরাস এর লক্ষণ নিয়ে মারা যাওয়া ব্যক্তির জানাযায় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম
স্টাফ রিপোর্টার / ৫১৯ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ১৭ মে, ২০২০

Views: 1

মোঃ মামুন আহমেদ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির দাফন কাফনে বরাবরের মত এগিয়ে আসলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার সাইদুল ইসলাম সাঈদ

মৃত ব্যক্তি উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িচিনিস গ্রামের, মৃত হেকমত আলী বেপারীর মেয়ে নার্গিস আক্তার (৪৬)।

শনিবার সকালে তিনি তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তিনি কয়েকদিন ধরেই জ্বর ঠান্ডা ও কাশিতে ভুগছিলেন, পরিবারের লোকজন তাকে পরীক্ষা করতে বললেও তিনি কোন প্রকার পরীক্ষা করাননি তিনি বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন।

করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া স্থানীয় লোকজন ছাড়াই দাফন সম্পন্ন করা হয়।
মৃত ব্যক্তির জানাজা পরিচালনা করেন উপজেলা লাশ দাফন কমিটির সদস্যরা

উপজেলা নিবার্হী কর্মকর্তা সাইদুল ইসলাম এর এমন মহ‌তী উদ্যোগে ধন্যবাদ জা‌নিয়েছেন সর্বস্তরের জনগণ
করোনাভাইরাস সন্দেহে মৃত ব্যক্তির জানাজা পড়ানোর ব্যবস্থা ও কবর দেয়ার মাধ্যমেই তিনি দৃষ্টান্ত স্থাপন করলেন।
করোনা ভাইরাস লক্ষণ নিয়ে মারা যাওয়ার ব্যক্তির জানাজায় উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ ও স্বেচ্ছাসেবক টিম, ও মৃত ব্যক্তির, ভাই হাজী বিল্লাল হোসেন বাবুল হোসেন, খোকন মিয়া জানাজায় অংশ নেন।

উপজেলা নিবার্হী কর্মকর্তা সাইদুল ইসলামের নির্দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিম মৃত ব্যক্তির শরীরে করোনা উপসর্গ আছে কি’না তা পরীক্ষার করার জন্য তার নমুনা সংগ্রহ করে রাখেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update