শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

কসোভোর প্রধানমন্ত্রী আবদুল্লাহ করোনায় আক্রান্ত
স্টাফ রিপোর্টার / ৫০০ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ৩ আগস্ট, ২০২০

Views: 3

বলকান রাষ্ট্র কসোভোর প্রধানমন্ত্রী আবদুল্লাহ হতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন। রবিবার (২ আগস্ট) রাতে তিনি নিজের ফেইসবুক অ্যাকাউন্টে লিখেন, ‘আজ আমি কভিড-১৯ পরীক্ষা করিয়েছি এবং পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।’

প্রধানমন্ত্রী বলেন, তিনি ১৪ দিনের সেলফ-আইসোলেশন শুরু করেছেন। এ সময় বাসা থেকে তিনি তার দায়িত্ব পালন করবেন। হতি বলেন, ‘সামান্য কাশি ছাড়া আমার করোনাভাইরাসের আর তেমন কোনো উপসর্গ নেই।’

চলতি বছরের জুনের শুরুর দিকে তিনি কসোভোর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বলকান অঞ্চলের বাকি অঞ্চলের মতো কসোভোতেও জুন থেকে করোনাভাইরাসে সংক্রমণ বৃদ্ধি পেতে শুরু করে। কসোভো ইউরোপের সবচেয়ে দরিদ্র দেশগুলোর অন্যতম। ফলে দেশটির চিকিৎসা ব্যবস্থা খুবই দুর্বল।

প্রায় ১৮ লাখ জনসংখ্যার দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে ২৪৯ জন প্রাণ হারিয়েছে এবং আক্রান্ত হয়েছে প্রায় ৯ হাজার মানুষ।

সূত্র : রয়টার্স।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update