কাজিপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাউল বিক্রয় শুরু, কালোবাজারী হতে ২০ বস্তা উদ্ধার
স্টাফ রিপোর্টার
/ ৩২৬
বার দেখা হয়েছে
আপডেট
বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
শেয়ার
Views: 1
আবু তৈয়ব সুজয়: কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি:
২৬ এপ্রিল সোমবার থেকে কাজিপুরে সরকারি ভ’র্তকী মূল্যে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাউল বিক্রয় শুরু হয়েছে।
আগামি ৩দিন এই বিক্রয় কার্যক্রম চলবে।সরকারি এই কর্মসূচির আওতায় উপজেলার ১২ ইউনিয়নের ১৩ হাজার ১০ জন দরিদ্র সুবিধাভোগি সরকারি ভ’র্তকী মূল্যে ১০ টাকা কেজী দরে ৩০ কেজী চাউল পাচ্ছে।
বিতরণের প্রথম দিনে সোনামূখী ইউনিয়নের সোনামূখী সদর কেন্দ্রে চোরাপথে ক্রয়করা কালোবাজারী দের হতে ৭ বস্তা ও চালিতাডাঙ্গা ইউনিয়নের সাতকয়া রঞ্জ ডিলারের কেন্দ্রে থেকে ১৩ বস্তা চাউল উদ্ধার করা হয়েছে। তবে কোন কালো বাজারিকে পাওয়া যায়নী।
পৃথক দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাজিপুর উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুস সোবহান। অপরদিকে কেন্দ্রগুলোতে সামাজিক নিরাপত্তা তো দুরে থাক কারো মুখে মাস্ক ব্যাবহার করতে দেখা যায়নী।