শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

কামাল লোহানী নির্ভীকদের প্রেরণা ছিলেন : মোমিন মেহেদী
স্টাফ রিপোর্টার / ৪৯৪ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ২১ জুন, ২০২০

Views: 2

ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা ও বরেণ্য সংস্কৃতিজন কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দেয়া বিবৃতিতে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, কামাল লোহানী নির্ভীকদের প্রেরণা ছিলেন। তাঁর এই অসময়ের চলে যাওয়া আমাদেরকে করোনা পরিস্থিতিতে আরো একধাপ পিছিয়ে দিলো। কেননা, নিরন্ন মানুষের মুক্তির জন্য অবিরাম সংগ্রামী মানুষেরা এখন বেঁচে থাকলো লোভি-লুটেরাদের হাত থেকে দেশকে রক্ষার জন্য ভূমিকা রাখতেন। যেভাবে বায়ান্নতে-একাত্তরে-নব্বইয়ে তারা লড়েছেন, সেভাবে বাংলাদেশের মাটি ও মানুষকে রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টাটি করতেন।
২০ জুন নতুনধারার প্রেরিত শোকবার্তায় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা ও ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রিও গভীর শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update