Views: 2
আবু হুরায়রা রাসেল
কেশবপুরে সরকারী বিধি নিষেধ না মানায়, নিত্য পণ্যের দাম বাড়িয়ে বিক্রয় ও বিক্রয়ের চাট না থাকায়, কেশবপুর ৩ মুদি ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারি কমিশনার (ভূমি )ইরুফা সুলতানা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাবলে(২৫ এপ্রিল) শনিবার, সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানাদেশ প্রদান করেন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসের সহকারি অফিসার মোঃ রেজাউল করিম জানান, করোনা ভাইরাস প্রতিরোধে মোকাবেলায় প্রতিদিনের ন্যায় শনিবার সকালে কেশবপুর উপজেলা, সহকারী কমিশনার ভূমি ইরুফা সুলতানা, সঙ্গীয় পুলিশ ফোর্স, ও সেনা সদস্যদের নিয়ে, কেশবপুর শহরসহ উপজেলার বিভিন্ন হাট-বাজার পরিদর্শন করেন। এসময় সরকারী নির্দেশনা না মেনে, কতিপয় অসাধু ব্যবসায়ী তাদের দোকান খোলা রেখে জনসমাগম সৃষ্টিসহ, বেশি দামে পণ্য বিক্রয়ের দায়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন।
জরিমানা প্রাপ্তরা হলেন-কেশবপুর শহরের অলোক সাহা মুদি দোকান ৫ হাজার, মতিয়ার রহমান মুদি ৫ হাজার, বরনডালী মাদ্রাসা মোড়ে মুদি দোকান, হাবিবুর রহমান উরফে আলাল সরদারকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, ভূমি অফিসের সরকারি অফিসার মোঃ রেজাউল করিম (তালু) অফিস সহায়ক জুলফিকার হাসান লিটন, মোহাম্মদ নাসির উদ্দিন । এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি ইরুফা সুলতানা বলেন, কেশবপুরের নিত্য পন্য সহ যেকোনো পণ্য-সামগ্রীর জন্য প্রত্যেক ব্যবসায়ীদের, পাইকারি ও খুচরা মূল্যের ক্রয়-বিক্রয়ের মূল্য তালিকা /অথবা মেমো রাখার জন্য সকলকে অনুরোধ করা হলো।
সরকারি বিধি নিষেধ না মানলে, ও জনসমাগম করলে, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।