শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
অজয় সেন ত্রিপুরা, খাগড়াছড়িঃ / ২০৩ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

Views: 0

“দুর্নীতিবিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে, নতুন সূর্যশিখা জ্বলবেই” প্রতিপাদ্যে খাগড়াছড়িতে দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুদক রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, জেলা তথ্য অফিসার বেলায়েত হোসেন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম এবং দুদক-রাঙামাটির সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সরোয়ার হোসেন সহ প্রমূখ।

বিতর্ক প্রতিযোগিতার মডারেটর ছিলেন খাগড়াছড়ি সরকারি কলেজের সহকারী অধ্যাপক বাসু দেব। এতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দিঘীনালা কলেজের প্রফেসর দুলাল হোসেন এবং খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের প্রফেসর জহিরুল ইসলাম।

চূড়ান্ত পর্বে খাগড়াছড়ি নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল ও খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্ক শেষে খাগড়াছড়ি নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল বিজয়ী হয়।

অনুষ্ঠানের সমাপনীতে খাগড়াছড়ির বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট, সনদ এবং পুরস্কার বিতরণ করা হয়।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দুর্নীতি প্রতিরোধের প্রথম ধাপ হলো নিজের মধ্যে সততা বজায় রাখা। নিজের সততা নিশ্চিত করে সমাজ ও দেশকে দুর্নীতি মুক্ত করা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update