গাইবান্ধায় হ্যাকারের বাড়ি থেকে বিপুল পরিমাণে সিম-মোবাইল উদ্ধার
মিলন মন্ডল, স্টাফ রিপোর্টার।
/ ১৫১
বার দেখা হয়েছে
আপডেট
রবিবার, ১৮ মে, ২০২৫
শেয়ার
Views: 0
গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে চিহ্নিত দুই হ্যাকারের বসত বাড়ি থেকে বিপুল পরিমাণ সিম কার্ড, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার ১৬ মে দিবাগত রাত সাড়ে ১০টা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত উপজেলার দরবস্ত ইউপির উত্তর সিংগা গ্রামে এ অভিযান চালানো হয়।
এসময় অভিযুক্ত হ্যাকার জুয়েলের বসত বাড়ি থেকে ল্যাপটপ, ডেক্সটপ কম্পিউটার ও মনিটর, অ্যান্ড্রয়েড ফোন, বাটন ফোন, গ্রামীণ সিম, স্কুটো সিম, এয়ারটেল-রবি সিম, বাংলা লিঙ্ক সিম এবং নগদ অর্থ উদ্ধার করা হয়। জুয়েল বাড়ি না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
অপরদিকে অভিযুক্ত হ্যাকার রনির বাড়িতে অভিযানকালে কিছু সিম কার্ড, হার্ডডিক্স, পেন ড্রাইভ, পিসি,মনিটর, প্রিন্টার, রাউটার, সিসি ক্যামেরা, ডায়েরী খাতা উদ্ধার করা হয়। রনি বাড়ি না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে একটি সূত্রে জানা যায়।