শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

গাইবান্ধায় ২’শ ৫২ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার
মিলন মন্ডল, স্টাফ রিপোর্টার। / ১৩৫ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ১৪ মে, ২০২৫

Views: 0

গাইবান্ধা সদর উপজেলার গোপন সংবাদের ভিত্তিতে এক বসতবাড়িতে অভিযান চালিয়ে ২’শ ৫২ পিস ইয়াবা জব্দসহ জুঁই বেগম (৩০) নামে এক নারীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। উপজেলার দক্ষিণ বানিয়ারজান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতার জুঁই বেগম দক্ষিণ বানিয়ারজানের মেরাজ আলীর স্ত্রী। অভিযানিক দলটি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মেরাজ আলীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তল্লাশি করে ২’শ৫২ পিস ইয়াবা জব্দসহ জুঁই বেগম নামে এক নারীরে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন,জুঁই বেগম নামের এক মাদক কারবারিকে এ থানায় হস্তান্তর করেছে সেনা সদস্যরা। তার বিরুদ্ধে মাদক মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update