গাজীপুর মহানগরীর টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত একাধিক পোশাক কারখানার শ্রমিকেরা সকাল থেকে দুপুর পর্ন্ত প্রায় ৭ ঘন্টা বকেয়া বেতনের দাবীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।এসময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।ফলে এ্যামবোল্যান্স সহ মহাসড়কের সাধারণ যাত্রীরা পড়ে দূর্ভোগে।এ সময় পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘট। শ্রমিকরা বলেন,বকেয়া বেতনের দাবীতে তাদের শান্তিপূর্ণ আন্দোলনে অন্যায়ভাবে লাঠিচার্জ করে পুলিশ।এ সময় শ্রমিকরা তদন্তের মাধ্যমে দোষীদের শান্তি দাবি করেন।গাজীপুর মহানগরের সাইনবোর্ড এলাকার গ্রীণ সুয়েটার সহ একাধিক পোশাক কারখানার বিরুদ্ধে শ্রমিক নির্যাতন সহ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ তুলে আন্দোলনরত শ্রমিকরা। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে মালিকপক্ষ আগামী দশ তারিখে বকেয়া বেতন পরিশোধ করার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।