রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

গাজীপুরে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধন
স্টাফ রিপোর্টার / ৬২৬ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ২ জুন, ২০২০

Views: 0

মোঃ আরিফ মৃধাঃ

গাজীপুর মহানগরের ৩৬ নম্বর ওয়ার্ডের ভয়াবহ মহামারী করোনার মাঝেও সন্ত্রাস ও চাঁদাবাজি থেমে নেই।মহানগরীর ৩৬ নম্বর ওয়ার্ডের গাছা কলোনির চিহ্নিত সন্ত্রাসী সজল কাজল বাহিনীর কাছে এলাকাবাসী জিম্মি হয়ে আছে দীর্ঘদিন যাবৎ।
এই সন্ত্রাসীদের বিরুদ্ধে গাছা থানায় একাধিক মামলা রয়েছে। বিভিন্ন মামলায় একাধিকবার তারা পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেল খেটেছে এবং পরে আদালত থেকে জামিনে বের হয়ে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আগের মতই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এদের ভয়ে এলাকার সাধারণ মানুষ মুখ খোলার সাহস পায় না। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং, জমি দখল থেকে শুরু করে এমন কোন হীন কাজ নেই যে এরা করে না।
 এদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলেই তাদের উপর নেমে আসে অত্যাচার। এমনই একজন স্থানীয় যুব ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক জামান শিকদার রিপন তাদের অন্যায় কাজে প্রতিবাদ করেন
 পরবর্তীতে রিপন এর উপর সজল কাজল ও তাদের সন্ত্রাসী বাহিনীরা রামদা ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জামাল অনেকটা ফিল্মি স্টাইলে হত্যার উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়ে ও তাকে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে মারাত্মক জখম করে।
 চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা এই বলে চলে যায় পরবর্তীতে সুযোগ পেলে তাকে হত্যা করবে, তখন আর কেউ তাকে রক্ষা করতে পারবে না। এই বলে দাপটের সাথে সেখান থেকে সন্ত্রাসী বাহিনী চলে যায়। এদিকে স্থানীয়রা জামান শিকদার রিপনকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পরে জামান শিকদার রিপনের মা বাদী হয়ে ৮ জনকে আসামী করে জিএমপির গাছা থানায় মামলা করেন। গাছা থানার পক্ষ থেকে বলা হয়, আসামিরা পলাতক অবস্থায় আছে। তাদেরকে ধরতে অভিযান অব্যাহত আছে। সন্ত্রাসীরা যত বড় ক্ষমতার অধিকারী থাকুক না কেন তাদেরকে অবশ্যই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এদিকে সন্ত্রাসীদের কার্যকলাপে অতিষ্ঠ মহানগরের ৩৬ নং ওয়ার্ড বাসি এদের অত্যাচারের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। এরই প্রেক্ষাপটে ০১ জুন সোমবার এলাকার জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষ সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন। প্রতিবাদ সভা ও মানববন্ধন থেকে বলা হয় অবিলম্বে এই সন্ত্রাসীদের কে গ্রেফতার করে আইনের আওতায় যেন আনা হয়ত  এবং এলাকাবাসী প্রশাসন সহ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান যাতে করে এই সন্ত্রাসীরা এলাকায় আর কোন অত্যাচার নির্যাতন না করতে পারে।
এরা এলাকায় মাদক সহ নানা অপকর্ম করে বেড়ায়। ছোট ছোট স্কুল কলেজ পড়ুয়া ছেলেমেয়েদেরকে এরা মাদকের দিকে ঠেলে দিচ্ছে এবং এলাকায় চাঁদাবাজি ছিনতাইসহ মারামারি করে এলাকার সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করে। এলাকার ওদের বিরুদ্ধে কেউ কিছু বললেই তাদেরকে বিভিন্নভাবে হুমকি-ধামকি ও নির্যাতন করে বেড়ায়। তাই এলাকাবাসী এদের হাত থেকে মুক্তি চায়। এজন্য আইন শৃঙ্খলা বাহিনীসহ সরকারের কাছে আবারো সর্বস্তরের মানুষ এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update