শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

গাজীপুরে ২৫ বোতল বিদেশি ম/দসহ এক নারী মা/দ/ক ব্যবসায়ী গ্রেপ্তার
​মোঃ সোহেল মিয়া, নিজস্ব প্রতিবেদক : / ২২১ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ২০ আগস্ট, ২০২৫

Views: 0

গাজীপুরের গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল বিদেশি মদসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত নারীর নাম মোসাঃ মরিয়ম আক্তার (২০)।

​বুধবার (২০ আগস্ট) রাত ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানাধীন সাইনবোর্ড এলাকার জালাল মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেম্বার বাড়ি রোডের সোলাইমানের বাড়ির ভাড়াটিয়া মরিয়ম আক্তারের শয়নকক্ষ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

​গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত মরিয়ম আক্তার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

​মরিয়মের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর থানায়। বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর গাছা থানাধীন উত্তর খাইলকুর এলাকায় ভাড়া থাকতেন।

​মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update