শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

গাজীপুর জেলা অনির্দিষ্টকালের জন্য লকডাউন
স্টাফ রিপোর্টার / ৪৪৭ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ১১ এপ্রিল, ২০২০

Views: 1

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গাজীপুর জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন করা হয়েছে।

আজ শনিবার (১১ এপ্রিল) থেকেই এই নির্দেশ কার্যকর হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবেলা ও প্রতিরোধ সংক্রান্ত সভায় গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম গাজীপুর জেলাকে সম্পূর্ণ অবরুদ্ধ ঘোষণা করেন।

গাজীপুরের ডিসি এস এম তরিকুল ইসলাম জানান, করোনাভাইরাস প্রতিরোধ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ১১ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গাজীপুর জেলাকে সম্পূর্ণরূপে অবরুদ্ধ ঘোষণা করা হলো।

এ সময়ে তিনি আরও বলেন, বিভিন্ন জেলা থেকে পার্শ্ববর্তী জেলায় যাওয়ার উদ্দেশে ট্রানজিট হিসেবে জাতীয় মহাসড়ক ব্যবহার ছাড়া উপজেলার যেকোনও সীমানা দিয়ে প্রবেশ ও বের হওয়ায় নিষেধাজ্ঞা দেওয়া হলো। নৌপথেও এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

এ সময়ের মধ্যে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, গণজমায়েত, গণপরিবহন এবং দিনরাতে জনসাধারণের চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য ও খাদ্যদ্রব্য সরবরাহ, সংগ্রহ, উৎপাদন ও পরিবহন ইত্যাদি এর আওতাবহির্ভূত থাকবে।

‘জনস্বার্থে এ আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update