শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেস ব্রিফিং
হিলি ( দিনাজপুর)  প্রতিনিধি।।  / ১৮৪ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

Views: 0

জমি সংক্রান্ত বিষয় নিয়ে সৃষ্ট পরিস্থিতির মুলকারণ উপস্থাপন সহ সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করার লক্ষে প্রেস ব্রিফিং করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ বুধবার বেলা ১১ টায় বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর এরিয়া সদর দপ্তরের তত্বাবধানে ঘোড়াঘাট ক্যাম্প কমান্ডার মেজর এম নাজমুল হায়দার এই প্রেস ব্রিফিং করেন।

প্রেস ব্রেফিং-এ মেজর এম নাজমুল হায়দার বলেন, গত ১৫ মে ও ১২ জুলাই নুরজাহানপুর, খোদাদাতপুর, ওছমানপুর, হায়দারনগর ও আফসাবাদ কলোনীর গ্রামবাসী মানববন্ধন করে জেলা প্রশসকের কাছে স্বারকলিপি প্রদান করেন। দুটি স্বারকলিপিতেই কোনো ধরনের প্রমাণ ব্যাতিত এমএফআরও’র বিরুদ্ধে বিভিন্ন ধরনের বানোয়াট, ভিত্তিহীন অভিযোগ তুলে ধরা হয়েছে। দুস্কৃতিকারী কিছু ব্যক্তি উস্কানি মুলক বক্তব্য প্রদান করে জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে  দঁাড় করানোর চেষ্টা করছে।

তিনি আরও বলেন, ঘোড়াঘাট উপজেলায় ৫ টি কলোনীর ১৩৭৫ একর জমির মধ্যে ৪৭১ একর জমি বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের নামে রেকর্ড হয়েছে। বাকি জমি রেকর্ড প্রক্রিয়াধীন। আমরা জনগণের বন্ধু । আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এখানে কাজ করবো। অন্যায়, ভিত্তিহীন, ও বানোয়াট কথা বলে আমাদের আইনী প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করলে তা আইনের মাধ্যমে মোকাবেলা করা হবে। এ সময় মেজর সারাবি, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, সরকারি কৌশলী মোল্লা মো. শাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update