সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

চট্টগ্রামের হাটহাজারী সংযোগ সড়কে টেম্পু উল্টে এক যুবকের মৃত্যু
স্টাফ রিপোর্টার / ২৯২ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

Views: 2

আলীহোসাইন স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন মুরাদপুর হাটহাজারী সংযোগ সড়কের রৌফাবাদ এলাকায়,টেম্পু উল্টে সিরাজুল ইসলাম নামে ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।

যুবকের বাড়ি ভোলার লালমোহন উপজেলার বগিরচর এলাকারয়।বুধবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সিরাজুল ইসলাম আতুরার ডিপো এলাকার আমিন কলোনীতে ভাড়া বাসায় থাকতেন। তার বাবার নাম মৃত শহিদুল ইসলাম।

বায়েজিদ থানার উপ পরিদর্শক (এসআই) নুর নবী বলেন, রৌফাবাদে একটি টেম্পু উল্টে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। এসময় আহত হয়েছে তিনজন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে। টেম্পুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালককে পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update