শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

জবাই করে যুবক খুন,পালানোর পথে খুনিকে জনতার গণপিটুনি
স্টাফ রিপোর্টার / ৩২৭ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ২৬ জুন, ২০২১

Views: 0

স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ বেপারিপাড়া মোড়ে এক যুবককে জবাই করে খুন করা হয়েছে। স্থানীয় জনতা খুনের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।

শুক্রবার (২৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানান ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।নিহত মো. হারেছ (২৭) নগরীর আগ্রাবাদ পানওয়ালা পাড়া এলাকার ‘বড় হুজুর বাড়ির’ জনৈক রফিকুল চৌধুরীর ছেলে। হারেছ বেপারিপাড়া কাঁচাবাজারে দোকানে মাছ কাটতো।ঘটনাস্থলে যাওয়া ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এস আই) অর্ণব বড়ুয়া জানান, ‘জসীম নামে এক যুবক বেপারিপাড়া মোড়েই

ধারাল অস্ত্র দিয়ে জবাই করে হারেছকে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পর পালানোর সময় স্থানীয় লোকজন জসীমকে ধরে পিটুনি দিয়েছে। আমরা এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠিয়েছি। জসীম খুনের বিষয়ে মুখ ‍খুলছে না। বিষয়টি খতিয়ে না দেখে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update