শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

জিএমপি’র কাশিমপুর থানার অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ দুই জন মাদক কারবারী গ্রেফতার!
স্টাফ রিপোর্টার / ৭৭৫ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯

Views: 0

মোঃ সোহেল মিয়া, নিজস্ব প্রতিবেদকঃ

গাজীপুর মেট্রােপলিটন পুলিশ (জিএমপি) এর সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আনোয়ার হোসেন, পিপিএম (বার), বিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় কাশিমপুর থানার অফিসার ইন-চার্জ জনাব আকবর আলী খান সাহেব এর নের্তৃত্বে গত ২০ ডিসেম্বর শুক্রবার রাতে কাশিমপুর থানার এসআই/মোঃ বাবুল আহমেদ সঙ্গীয় ফোর্স সহ অত্র থানার শৈলডুবি এলাকায় অভিযান চালিয়ে সর্বমোট ১৮ (আঠার) পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই জন মাদক কারবারী’কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলেনঃ- ১. আবুল কালাম ওরফে কালা (৫২) গাজীপুর মহানগর কাশিমপুর থানার শৈলডুবি এলাকার মৃত আবুল হাসেম এর ছেলে। তার দেহতল্লাশী করে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ২. আমিনুল ইসলাম (৩৪) বি-বাড়ীয়া জেলার নবী নগর থানার বাড়ীখলা গ্রামের মোঃ শফিকুল এর ছেলে। সে গাজীপুর মহানগর কাশিমপুর থানার শৈলডুবি এলাকার কাউসার এর বাড়ীর ভাড়াটিয়া। তার দেহতল্লাশী করে ০৮ (আট) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে কাশিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে ২১ ডিসেম্বর ২০১৯ খ্রিঃ শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করেন কাশিমপুর থানা পুলিশ।।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update