শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

ঝিনাইদহে কিশোর গ্যাং এর ছুরিকাঘাতে নিহত ১ গুরুতর আহত ২
স্টাফ রিপোর্টার / ১৯৮ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ৪ মার্চ, ২০২২

Views: 0

রেজওয়ানুল ইসলাম বাপ্পি, ঝিনাইদহ
 ঝিনাইদহ কালিচরণপুর ইউনিয়নের মাঁন্দারবাড়িয়া গ্রামে ওয়াজ মাহফিলে গিয়ে ছুরিকাঘাতে এক যুবক মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই ভাই। বুধবার (০৩ মার্চ) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম হোসাইন। আহত অপর দুজন হলেন- ফিরোজ ও জুলফিকার।
জানা যায়, ঝিনাইদহ পৌর এলাকার ৩ যুবক পার্শ্ববর্তী ১৫ নং কালিচরনপুর ইউনিয়নের মান্দারবাড়িয়া গ্রামে ওয়াজ-মাহফিল শুনতে যায়। এ সময় ওই গ্রামের বশিরের ছেলে জিহাদ তাদের ছুরিকাঘাত করে।
প্রথমে তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বৃহস্পতিবার ভোর রাতে আহত হোসাইন মারা যান।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান,বুধবার রাতে মাহফিল শুনতে যেয়ে তিন যুবক ছুরিকাঘাতে আহত হন। এর মধ্যে হুসাইন নামে এক যুবক বৃহস্পতিবার ভোরে মারা যান। এঘটনায় মামলার প্রস্তুতি    চলছে। সম্প্রীতি ঝিনাইদহ বিভিন্ন জায়গায় কিশোর গ্যাং  এর উপদ্রব বেড়েই চলেছে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update