শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

ঝিনাইদহ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
স্টাফ রিপোর্টার / ২০৮ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ৫ মার্চ, ২০২২

Views: 1

রেজওয়ানুল ইসলাম বাপ্পি, ঝিনাইদহ। 
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানচাপায় আইয়ুব আলী (৬৬) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (৫ মার্চ) সকালে উপজেলার দুলালমুন্দিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
আইয়ুব আলী উপজেলার খামারমুন্দিয়া গ্রামের বাসিন্দা। পেশায় তিনি দর্জির কাজ করতেন।
এলাকাবাসী জানায়, সকালে নিজ বাড়ি থেকে নাস্তা করার জন্য দুলালমুন্দিয়া বাজারে আসেন আইয়ুব আলী। এ সময় ঝিনাইদহ-যশোর মহাসড়ক পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মতলেবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পিকআপ ভ্যানটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছেন।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update