শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

ঝিনাইদহ মহেশপুরে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা নিহত
স্টাফ রিপোর্টার / ২৪৭ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

Views: 0

রেজওয়ানুল ইসলাম বাপ্পি। 
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের বাথানগাছী গ্রামে সড়ক দুর্ঘটনায় তোজাম্মেলন হোসেন (৭২) নামের এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। বুধবার সকালে মহেশপুর-বাথানগাছী সড়কের বেলেমাঠ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত তোজাম্মেল হোসেন বাথানগাছী গ্রামের মছেদ আলি বিশ্বাসের ছেলে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, সকালে বাড়ী থেকে মটরসাইকেলে যোগে মহেশপুর শহরের দিকে যাচ্ছিলেন বীর মুক্তিযোদ্ধা তোজাম্মেল হোসেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গরুর গাড়ীর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। সেখানে থেকে তাকে উদ্ধার করে যশোরের চৌগাছা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত তোজাম্মেল হোসেন মান্দারবাড়ীয়া ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বুধবার সন্ধায় গার্ড অব অনার দিয়ে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এদিকে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা নিহত হবার কারণে তার পরিবার, আত্মীয় স্বজন পাড় প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update