Views: 1
গাজীপুর, ৯ ডিসেম্বর: বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল গাজীপুর মহানগর শাখার অধীনে টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের ২৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।
রবিবার (৮ ডিসেম্বর ২০২৫) গাজীপুর মহানগর তাঁতীদলের সভাপতি মোঃ তাজুল ইসলাম বেপারী ও সাধারণ সম্পাদক মোঃ তাজউদ্দিন তাজুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত এই আংশিক কমিটিতে:
সভাপতি: মোঃ সোহেল সিদ্দিকী
সাধারণ সম্পাদক: মোঃ খোকন মিয়া
তাঁদের নেতৃত্বে মোট ২৫ সদস্যের এই কমিটি আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
নবগঠিত কমিটির সভাপতি মোঃ সোহেল সিদ্দিকী বলেন, “আমাদের উপর যে আস্থা ও দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা আমরা সর্বোচ্চ নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করবো এবং টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”