শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

তথ্যমন্ত্রীর উদ্যোগে রাঙ্গুনিয়ার দরিদ্র পরিবারে ত্রাণ বিতরণ শুরু
স্টাফ রিপোর্টার / ৩৯১ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ১ এপ্রিল, ২০২০

Views: 1

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের ব্যক্তিগত উদ্যোগে তার নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শুরু হয়েছে।

তথ্যমন্ত্রীর পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে আজ মঙ্গলবার বিকেলে রাঙ্গুনিয়া উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টার থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করা হয়।

রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার তথ্যমন্ত্রীর পক্ষে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাদের হাতে এসব ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। এ সময় এনএনকে ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন মাস্টার আবদুর রউফ, জসিম উদ্দিন তালুকদার, কাউছার নুর লিটন, কাউন্সিলর মোহাম্মদ সেলিম প্রমূখ।

এনএনকে ফাউন্ডেশনের কর্মকর্তা মাস্টার আবদুর রউফ জানান, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের ব্যক্তিগত উদ্যোগে এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে রাঙ্গুনিয়ায় ৫০০ পরিবারে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, আলু ও সাবানসহ ১০ কেজির নিত্যপণ্য রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update