শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

দেশে নতুন করে আক্রান্ত ১৮২ জন, মৃত্যু ৫ জনের: স্বাস্থ্যমন্ত্রী (ভিডিও)
স্টাফ রিপোর্টার / ৪৯৩ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

Views: 1

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১৮২ জন। আর এসময় মৃত্যু হয়েছে ৫ জনের। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮০৩ জন। আর মোট মৃত্যু ৩৯ জনের।

আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটায় মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে ‘করোনা ভাইরাস সংক্রান্ত ’অনলাইন স্বাস্থ্য বুলেটিনে নিজ বাসা থেকে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৭০টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৬২৩টি। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন।এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনার থাবায় প্রাণ গেছে পাঁচ হাজার ৫১৪ জনের। আর এসময় আক্রান্ত হয়েছে সাড়ে ৭২ হাজার মানুষ। সবমিলিয়ে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৪ হাজার ১৯৪ জনে। আর আক্রান্ত হয়েছে ১৮ লাখ ৫২ হাজার ২৫৭ জন।

 

সূত্রঃ- আরটিভি

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update