শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

নওগাঁয় কসমেটিক গোডাউনে অগ্নিকান্ডে ৭০ লক্ষ টাকার ক্ষতি
স্টাফ রিপোর্টার / ৪৭৩ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

Views: 0

 

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় কসমেটিকের গোডাউনে অগ্নিকান্ডে প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের চুড়িপট্টি এলাকার চাঁদনী চক মার্কেটের ৫ম তলায় সাঁজ ঘর নামের কসমেটিক সামগ্রীর দোকানের গোডাউনে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনায় নওগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে ধারনা করছে ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টায় হঠাৎ চাঁদনী চক মার্কেটের ৫ম তলা সাঁজ ঘরের গোডাউন থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। এটি দেখে তাৎক্ষণিক আশেপাশের দোকানীরা ফায়ার সার্ভিসে সংবাদ দেয়া হলে ১০মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিসের ২ ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এই অগ্নিকান্ডে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন সাঁজ ঘরের মালিক।

সাঁজঘরের মালিক শামীম বাহাদুর জানান, আমার গোডাউনে বিভিন্ন মূল্যবান কসমেটিক, গিফট ও বিবাহের শেরওয়ানীসহ জন্য যাবতীয় দামী সামগ্রী রাখা ছিলো। যার মূল্য প্রায় ৭০ লক্ষ টাকা। সকালেও সবকিছু ঠিকঠাক ছিলো। গোডাউনে আগুন লেগে পুরো মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে।

নওগাঁ ফায়ার সার্ভিস ইউনিটের ডিএডি মোরশেদ জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আমাদের টিম নিয়ে পৌঁছানো হয়। সেখানে দীর্ঘ ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রনে আনা হলেও পুরোপুরি আগুন নেভাতে প্রায় ২ ঘন্টা সময় লেগেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update