শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

নওগাঁ পৌরসভা ধানের শীষে নজমুল; ধামইরহাটে নৌকার আমিনুর বিজয়ী
স্টাফ রিপোর্টার / ৩৬৮ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১

Views: 2

লোকমান আলী নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় দুই পৌরসভায় একটিতে ধানের শীষ ও অপরটিতে নৌকা প্রার্থীর বিজয়ী হয়েছে। নওগাঁ পৌরসভায় ধানের শীষ প্রতিকে নজমুল হক সনি ২৯ হাজার ২৬৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নৌকা প্রতিকের প্রার্থী নির্মল কৃষ্ণ সাহা পেয়েছেন ২৪ হাজার ৯৪৪ ভোট। শনিবার রাত ৯টার দিকে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নি অফিসার মাহমুদ হাসান।

অপরদিকে, ধামইরহাট পৌরসভায় নৌকা প্রতিকের প্রার্থী আমিনুর রহমান ৭ হাজার ৯৮২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি থানা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ধানের শীষ প্রতিকের প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী চপল পেয়েছেন ৩ হাজার ৪৯ ভোট। শনিবার রাত সাড়ে ৮টায় উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা সাজ্জাদ হোসেন বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেন।#

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update