শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে করোনা ভাইরাস সম্পর্কে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার / ৪৮৭ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০

Views: 2

 

 

মোস্তাক আহমেদ নরসিংদী/

নরসিংদীতে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা ও করণীয় বিষয়ে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার নরসিংদী পুলিশ লাইন্স মিলনায়তনে জেলা পুলিশের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম বার পিপিএম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার এ এন এম মিজানুর রহমান। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগন সহ জেলার সকল থানা ,ফাঁড়ি, তদন্ত কেন্দ্রসহ সকল ইউনিটের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
করোনা ভাইরাস সম্পর্কে পুলিশ সুপার সবাই দিকনির্দেশনা দিয়েছেন।
করোনা ভাইরাস কি?
কিভাবে ছড়ায়,আক্রান্তের লক্ষণ ও প্রতিকার সংক্রান্তে ভিডিও প্রদর্শনীসহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এ সময় পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার
করোনা ভাইরাসে আক্রান্ত না-হয়ে ব্যক্তি সচেতনতার পাশাপাশি পারিবারিক ও প্রাতিষ্ঠানিক সচেতনতা বৃদ্ধির জন্য সকল পুলিশ সদস্যকে অবগত করেন।
সভায় উপস্থিত সবাইকে করোনা ভাইরাস সচেতনামূলক লিফলেট বিতরণসহ থানা পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকল থানায় লিফলেট প্রধান করা হয়।
এসময় ডাক্তার এ এন এম মিজানুর রহমান তার বক্তব্য ভাইরাসটি সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন এবং করণীয় সম্পর্কে আলোকপাত করেন। করোনা ভাইরাস কি একটি সংক্রামক ভাইরাস। একটি কোষের ভিতরে অবস্থান ও বিস্তার করে। কোষের বাইরে বাচেনা। ভাইরাসটি শ্বাসতন্ত্রের সংক্রমণ ঘটায় । প্রাণঘাতী ভাইরাসটি মানুষ থেকে মানুষের দেহে ছড়িয়ে পড়ে। যারা ইতিমধ্যে এজমা বা হাঁপানি, ডায়াবেটিস, হৃদ রোগ, পারকিনসন্স ডিজিজে আক্রান্ত তাদের বেশি সাবধান থাকতে হবে।
কিভাবে ছড়ায়:
*হাঁচি/কাশির মাধ্যমে
*থুতু/ কফ/ লালার মাধ্যমে
*স্পর্শের মাধ্যমে যেমন কোলাকুলি, করমর্দনের মাধ্যমে
*ভাইরাস আছে এমন কোন বস্তু যেমন চেয়ার, টেবিল, কম্পিউটার ইত্যাদি স্পর্শের পর হাত না ধুয়ে চোখ, নাক, মুখে হাত দিলে। পরিচ্ছন্ন রাখুন ।
*শুধু পানি দিয়ে ২০ সেকেন্ড হাত ধুয়ে নিন,
*সম্ভব হলে সাবান-পানি দিয়ে হাত ধুয়ে নিন,
*আরো সতর্ক থাকতে চাইলে হেক্সিসল বা সেনিটাইজ্যার দিয়ে হাত পরিষ্কার করুন,
*হাঁচি /কাশী হলে টিস্যু রুমাল/হাতের কনুই ব্যবহার করুন, টিস্যু নির্দিষ্ট স্থানে ফেলুন ।আক্রান্ত ব্যক্তি থেকে কমপক্ষে 1 মিটার দূরে থাকুন পশুপাখি থেকে দূরে থাকুন ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update