শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

নোয়াখালীতে সালিশি বৈঠকে হামলা, যুবলীগ নেতার মুত্যু
স্টাফ রিপোর্টার / ৫৭৮ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০

Views: 1

মোঃ আবদুল্যাহ রানা, নোয়াখালী প্রতিনিধিঃ-
নোয়াখালীর হাতিয়া উপজেলায় সালিশি বৈঠকে হামলার শিকার হয়ে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের নলের চরে হামলার ঘটনা ঘটে। পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাত আনুমানিক ৯টার দিকে তার মৃত্যু হয়। তার লাশ বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত মাহবুবুর রহমান (৩২), উপজেলার চানন্দী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নলের চরের  আর্দশ গ্রামের কালাম ব্যাপারী বাড়ির মৃত আবুল খায়ের’র ছেলে এবং চানন্দী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
চানন্দী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দিদারুল করিম মিলন জানান, বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরের দিকে স্থানীয় কামাল উদ্দিন’র সাথে সৌরভ নামে আরেক যুবকের পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। পরে বিকেলের দিকে ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন নেতৃত্বে দুই পক্ষের বিরোধের জের ধরে চানন্দী ইউনিয়নের চানন্দী বাজারে এক সালিশি বৈঠক বসে। বৈঠকে দুই পক্ষের বিরোধ মিটমাট করে দেওয়া হয়। কিন্ত সালিশি বৈঠক শেষে কামলা উদ্দিন পুনরায় তার প্রতিপক্ষকে সৌরভের সাথে ধাক্কাধাক্কি শুরু করে। পরে ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বাধা দিলে কামাল উদ্দিন সালিশদার এর ওপর চওড়াও হয়ে দুর্ব্যবহার করেন। এ সময় ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান এগিয়ে আসলে কামাল উদ্দিন  ও তার পরিবারের অন্যান্য সদস্যরা তাকে আক্রমণ করে বুকে বেধড়ক কিল ঘুষি দেয় । পরে স্থানীয়রা মাহবুবকে আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়ের করবে।
হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে, অভিযুক্ত আসামি পলাতক রয়েছে। পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update