শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

পলাশবাড়ীতে কর্মহীন ভাসমান বেদে পরিবারের মানবেতর জীবনযাপন
স্টাফ রিপোর্টার / ৪৪১ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ৩০ মার্চ, ২০২০

Views: 0

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে পানি উন্নয়ন বোর্ড চত্বরে ঘরে বসে থাকা কর্মহীন ভাসমান বেদে পরিবারের দরিদ্র মানুষদের মানবেতর জীবনযাপন। এসব পরিবারের খাদ্য সহায়তায় জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা।
৩০ মার্চ সোমবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়,বেশ কয়েকদিন অাগে ঢাকা’র মুন্সীগন্জ থেকে  অাসা ভাসমান বেদে সম্প্রদায়ের ৭/৮ টি পরিবারের প্রায় ৪০ জন তাবু টানিয়ে বসবাস শুরু করেন।
বসবাস করা কালীন সম্প্রতি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণের কারনে সরকারি নির্দেশনা মোতাবেক তারা নিজ নিজ ঘরে অবস্থান করায় খাদ্য সংকটে পড়ে মানবেতর জীবনযাপন করছে এসব কর্মহীন পরিবার। নেই তাদের করোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় উপকরন।নেই সচেতনতা।
বেদে পরিবার কয়েকটির সর্দার অালমগীর জানান,ইনকাম না থাকায় মুড়ি,চিড়া খেয়ে কোনভাবে খুব কষ্টে দিনানিপাত করছি।এ পর্যন্ত সহযোগিতায় কেউ এগিয়ে অাসেনি।কি ভাবে দিন কাটবে অামাদের।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update