শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

বগুড়ায় আবাসিক হোটেলে পুলিশের হানা: অসামাজিক কার্যকলাপে জড়িত ১২ আটক
জেলা প্রতিনিধিঃ / ২৬৯ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

Views: 0

বগুড়া শহরের গালাপট্টি এলাকায় অবস্থিত দুইটি আবাসিক হোটেলে পুলিশ অভিযান চালিয়ে ৮ নারী ও ৪ পুরুষকে আটক করেছে।

সোমবার ৩০ জুন দুপুরে সদর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে টুইন ব্রাদার্স ও আমির গেস্ট হাউজে এই অভিযান পরিচালনা করে। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল, এসব হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে। সেই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে নারী ও পুরুষ ১২ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। ওসি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হোটেল কর্তৃপক্ষের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই এমন কার্যকলাপ চলছিল, যা নিয়ে নানা মহলে উদ্বেগ ছিল। পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update