শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

বগুড়া আন্তঃজেলা চো’র চক্রের ৭ সদস্য গ্রে/প্তা/র, দুইটি চো’রা’ই অটোরিকশা উদ্ধার ।
স্টাফ রিপোর্টার বগুড়া  / ১৮১ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ১৮ মে, ২০২৫

Views: 0

বগুড়ায় আন্তঃজেলা ব্যাটারিচালিত অটোরিকশা চো’র চক্রের সাতজন সক্রিয় সদস্যকে গ্রে’প্তার করেছে ডিবি। বৃহস্পতিবার বগুড়া সদর উপজেলা ও গাইবান্ধার পলাশবাড়ী, ফুলছড়ি ও সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রে’প্তার করা হয়। গ্রে’প্তারকৃতরা হলেন—মো. সোহেল রানা, মো. শাওন, মো. হারুন মিয়া, মো. হাবিবুর রহমান ওরফে শাহীন, মো. মজিদ হাওলাদার, মো. মমিন হাওলাদার ও মো. সনজু মিয়া। এদের মধ্যে সোহেল রানার বি’রুদ্ধে দস্যুতাসহ তিনটি এবং শাওনের বিরুদ্ধে দ’স্যু’তা, চু’রি ও নারী নি’র্যা’ত’নের ছয়টি মা’মলা বিচারাধীন রয়েছে। রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার ডিবির ওসি ইকবাল বাহার।
ডিবির এই কর্মকর্তা জানান, প্রথমে সদর উপজেলার মাটিডালি এলাকায় অভিযান চালিয়ে প্রথমে তিনজনকে গ্রে’প্তার করে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও চারজনকে গ্রে’প্তার করা হয়। অভিযানে পলাশবাড়ী উপজেলার ঘোড়াবান্ধা বাজার এলাকার ‘মেসার্স শাহিন অটো অ্যান্ড ব্যাটারি হাউজ’ নামের একটি দোকান ঘর থেকে দুটি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রে’প্তার ব্যক্তিরা জানান, তাঁরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে বগুড়া ও আশপাশের বিভিন্ন জেলা থেকে অটোরিকশা চু’রি করে বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি চু’রি মা’মলা দায়ের করা হয়েছে৷
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update