শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

বাগবাটীতে লীলা কীর্তন পরিদর্শন ও ভক্তদের সাথে কুশল বিনিময় করলেন বিএনপি প্রার্থী সেলিম রেজা
শাহীন খান, স্টাফ রিপোর্টার: / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
সিরাজগঞ্জের বাগবাটী হাটখোলা পাড়া শ্রীশ্রী কালীমাতা মন্দিরে নামযজ্ঞ ও লীলা কীর্তন পরিদর্শনকালে বিএনপি প্রার্থী সেলিম রেজা ও অন্যান্য নেতৃবৃন্দ

Views: 15

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটী ইউনিয়নের অন্তর্গত বাগবাটী হাটখোলা পাড়া শ্রীশ্রী কালীমাতা মন্দিরে ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও লীলা কীর্তন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ধর্মীয় এই উৎসবে বেশ কয়েকটি কীর্তনীয়া দলসহ শত শত ভক্তবৃন্দ সমবেত হয়ে ভগবানের নাম জপে মগ্ন ছিলেন। উৎসবের এই মাহেন্দ্রক্ষণে নামযজ্ঞ ও লীলা কীর্তন অনুষ্ঠান পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এবং বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের আশীর্বাদপুষ্ট নেতা জনাব সেলিম রেজা। পরিদর্শনকালে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও রাজপথের লড়াকু সৈনিক ভিপি অমর কৃষ্ণ দাস। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাংবাদিক এনামুল হক, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সদস্য আহমেদ শাকিল, বাগবাটী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব মোঃ রেজাউর রহমান খান দুদু এবং সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সহ-সভাপতি শামীম মির্জা, সহ-সভাপতি শাহ আলম, যুবদল সভাপতি ফারুকুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুল হাসান, ২ নং বাগবাটী ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুস সামাদ, ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক আবু মুসা তালুকদার এবং কৃষকদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাচ্চুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অতিথিবৃন্দ মন্দিরের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং উৎসবের সফলতা কামনা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update