শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

বেনাপোলে যৌতুকের টাকা দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন অভিযুক্ত গ্রেফতার
স্টাফ রিপোর্টার / ২৮৫ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ৪ জুলাই, ২০২১

Views: 0

খোরশেদ আলম :
বেনাপোলের বালুন্ড গ্রামে যৌতুক না পেয়ে, স্ত্রীকে অমানবিক নির্যাতন করে সারা শরীর জখম করে দেয়ার অভিযোগ উঠেছে মোঃ গোলাম রসুল (৩২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
৪ জুলাই (রবিবার) অভিযোগের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাকে আটক করে। আটককৃত গোলাম রসুল বালুন্ডা গ্রামের আব্দুল সাত্তারের একমাত্র পুত্র। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান আটকের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
গত ২ জুলাই শুক্রবার রাতে যৌতুকের টাকা না পেয়ে রেগে গিয়ে গোলাম রসুল তার স্ত্রী বেবি বেগমকে বাঁশের চটা দিয়ে তার সারা শরীরে বেধড়ক পেটায়। চটার আঘাতে বেবি’র সারা শরীরে জখম সহ দুই হাতের কবজি থেকে আঙ্গুল পর্যন্ত কেটে চৌচির হয়ে গেছে। এই অমানবিক নির্যাতনের সময় মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা এসে। তাকে উদ্ধার করে স্থানীয় গ্রাম্য ডাক্তারখানায় নিয়ে গিয়ে তার পিতাকে খবর দিলে, তারা তাকে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা দেয়।
এ বিষয়ে ভুক্তভোগী বেবি বেগম অভিযোগে সাংবাদিকদের বলেন, আমার স্বামী আমাকে প্রায় সময় টাকার দাবীতে নির্যাতন করে। আমি কয়েকবার আমার বাবার কাছ থেকে তাকে টাকা এনে দেয়। এর আগে আমি একবার নির্যাতনের কারণে চলে আসি পরে গ্রাম্য শালিস মাধ্যমে আমাকে নিয়ে যায়। আমাদের ৮ বছরের সংসার জীবনে একটা ৭ বছরের মেয়ে সন্তান আছে। কিন্তু তার সংসারে কোন মন নেই, সে মোবাইলে বিভিন্ন মেয়েদের সাথে কথা বলে এবং নানা ভাবে সংসারে অশান্তি বাধিয়ে আমাকে নির্যাতন করে। আমার জীবনটা সে ধ্বংস করে দিয়েছে আমি এর বিচার চাই। আমি এই পশুর সংসার আর করতে চাই না।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update