রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

বেনাপোল সীমান্তে থেকে ৩৮ কেজি গাঁজা মদ ও ফেনসিডিল উদ্ধার
স্টাফ রিপোর্টার / ৪৩৬ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ৩১ মে, ২০২০

Views: 2

আবু হুরাইরা রাসেল যশোর জেলা প্রতিনিধি,,যশোরের বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে ৩৮ কেজি গাঁজা ১৫০ বোতল ফেনসিডিল ও ৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রবিবার (৩১ মে) সকালে সাদিপুর সীমান্তের মাঠের মধ্যে থেকে মাদকের এ চালানটি উদ্ধার করে বিজিবি সদস্যরা। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে বিপুল পরিমাণ মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে সাদিপুর সীমান্তের মাঠের মধ্যে অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজা, ১৫০বোতল ফেনসিডিল ও ৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়।

বেনাপোল ৪৯ আইসিপি ক্যাম্প কমান্ডার আব্দুল ওহাব মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update