ভাঙ্গায় করোনায় আক্রান্ত হয়ে কালিপদ ভৌমিক (৬৬) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি ভাঙ্গা পৌরসদরের চন্ডিদাসদী গ্রামের মৃত্যু রমেস ভৌমিকের ছেলে।এ নিয়ে ভাঙ্গায় করোনায় আক্রান্ত হয়ে মোট ১০ জনের মৃত্যুহলো।
এ ব্যাপারে ভাঙ্গা উপজেলা -স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মোহসিস ফকির এর সাথে কথা হলে তিনি এ প্রতিবেদককে জানান, গত ১৪ জুন শনিবার কালিপদ ভৌমিক করোনা উপসর্গ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরিক্ষা করালে পরের দিন রবিবার তার করোনা পজিটিভ আসে। পরে তিনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকেন।
আজ রবিবার দুপুরে তার শ্বাসকস্ট হয়ে বিকেলে তার মৃত্যু হয়। এ নিয়ে ভাঙ্গায় করোনায় আক্রান্ত হয়ে ১০ জন মৃত্যুবরণ করেন। মোট আক্রান্তের সংখ্য ২৭৭ জন।