ভালুকা উপজেলার বিভিন্ন টিকা দান কেন্দ্র পরিদর্শনকালে শনিবার (৭ আগষ্ট) গণমাধ্যম কর্মীদের দেয়া এক স্বাক্ষাতকারে তিনি এই আহ্বান জানান।
তরুণ ওই জনপ্রতিনিধি তার বক্তব্যে বলেন টিকা দেয়া হচ্ছে,করোনা প্রতিরোধ করার জন্যে আমরা টিকা দিতে এসে যেন বাড়ীতে করোনা না নিয়ে যাই,সেদিকে আমাদের লক্ষ রাখতে হবে।আমাদের স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে,এজন্য তিনি সবার স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে প্রশাসনের কর্মকর্তাদেরও আহ্বান জানান। সেই সাথে তিনি আরও বলেন স্বাস্থ্য বিধি নিশ্চিত না হলে টিকা দেয়া এবং নেয়ার ক্ষেত্রে সুফলের চেয়ে কু-ফলটাই আমাদের বেশী ভোগ করতে হবে তাই সবাইকে স্বাস্থ্য বিধি মেনে সুস্থ্য জীবন যাপনের পরামর্শ দেন তিনি।
এর আগে সারা দেশের ন্যায়,ভালুকার বেশ কয়েকটি টিকা কেন্দ্রের আনুষ্ঠানিক টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন তিনি।
এছাড়াও ভালুকার হবিরবাড়ী,মেদুয়ারী,উথুরা, বিরুনীয়া ও রাজৈ ইউনিয়নের ঠিকাদান কেন্দ্র গুলো পরিদর্শন করেন তিনি