শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

মাগুরার শালিখায় ফটকি নদী থেকে উদ্ধারকৃত-২৪টি অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে দিল প্রশাসন
মাগুরা প্রতিনিধিঃ  / ৩৩৮ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ২ জুলাই, ২০২৫
Oplus_131072

Views: 2

মাগুরার শালিখার ফটকি নদী থেকে উদ্ধার করা-২৪টি অবৈধ চায়না দুয়ারী জাল (প্রায় ১,৪৪০ মিটার) আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বনি আমিন-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি ফটকি নদীর আড়পাড়া ব্রিজ এলাকা থেকে বরইচারা শ্মশান ঘাট পর্যন্ত এলাকায় চালানো হয়।
পরে উদ্ধার করা জালগুলো আড়পাড়া সরকারী আইডিয়াল হাইস্কুল মাঠে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী দেবাশীষ বিশ্বাস, অফিস সহায়ক সঞ্জয় কুমার দাস, আনসার সদস্য বৃন্দ ও স্থানীয় শ্রমিক। শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বনি আমিন বলেন, “দেশি প্রজাতির মাছ সংরক্ষণ ও ডিমওয়ালা মাছ রক্ষা করতেই এই অভিযান। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।
তিনি অবৈধ সরঞ্জাম দিয়ে নদী বা জলাশয় থেকে মাছ ধরার বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update