শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার জন্মদিনে “বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ” কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অভিনন্দন ।।
স্টাফ রিপোর্টার / ৮৭৯ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

Views: 1

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার জন্মদিনে “বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ” কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অভিনন্দন ।।
“””””””””””””””””””””
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ৬৫ তম জন্মদিনে বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন,কেন্দ্রীয় কমিটির সভাাপতি জনাব মোঃ মাসুদ খান বাবু ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আঃ মন্নান হাওলাদার। শেখ রেহেনা ১৯৫৫ সালের ১৩ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছাসহ পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে। সে সময় শেখ হাসিনার স্বামী পরমাণু বৈজ্ঞানিক ড. এম ওয়াজেদ মিয়ার কর্মস্থল জার্মানির কার্লসরুইয়ে বড় বোন শেখ হাসিনার সঙ্গে থাকায় বেঁচে যান তিনি। সেখান থেকে ভারতে চলে যান দুই বোন। শেখ রেহানা পরে নিয়ে লন্ডনে চলে যান। শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন।দেশের সবচেয়ে বড় রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও কখনও সক্রিয় রাজনীতির সামনের সারিতে আসেননি শেখ রেহানা। তবে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ সক্রিয় রাজনীতিবিদদের অনুপ্রেরণা ও সহযোগিতা দিয়ে গেছেন। জনহিতৈষী কাজে সব সময়ই ভূমিকা রেখেছেন শেখ রেহানা।
ধানমণ্ডিতে তার নামে বরাদ্দ বাড়িটিও দিয়েছেন দেশের কাজে। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, সবার কাছে ‘ছোট আপা’ বলে পরিচিত। অধ্যাপক ড.শফিক আহমেদ সিদ্দিক ও শেখ রেহানা দম্পতির তিন ছেলেমেয়ে। তাদের মধ্যে বড় মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির একজন এমপি।
ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ঢাকায় একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত। আর ছোট মেয়ে আজমিনা সিদ্দিক রুপন্তি লন্ডনে কন্ট্রোল রিস্কস নামে একটি প্রতিষ্ঠানের গ্লোবাল রিস্ক অ্যানালাইসিস সম্পাদক।এক বিবৃতিতে, সভাপতি মাসুদ খান বাবু ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ মন্নান হাওলাদার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার সারা বাংলার অহংকার।মহান আল্লাহ্ রাব্বুল আলামিন আপনি বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের কে হেফাজতে রাখুন, আমিন ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update